MCQ practice & viva bank
45 MCQs across Bangladesh affairs, international, English, maths and science/ICT — ten at a time, timed, with the explanation after each answer. Then 21 viva questions with notes on how to answer. প্রতিদিন ১০টি প্রশ্ন — ধারাবাহিকতাই প্রস্তুতি।
Set up
Progress is kept in this browser. Spotted a wrong answer? Tell me and it is fixed the same day.
Pick a subject and press Start
Each question shows the correct answer and a one-line explanation as soon as you choose.
Viva question bank · ভাইভা প্রস্তুতি
শুরু ও পরিচিতি · Opening
নিজের সম্পর্কে বলুন। / Tell us about yourself.
নাম, শিক্ষা, সবচেয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও কেন এই পদ — ৬০–৯০ সেকেন্ডে। পারিবারিক বিবরণ সংক্ষেপে।
আপনার জেলার বিখ্যাত কী? / What is your district known for?
দুই-তিনটি তথ্য তৈরি রাখুন: ইতিহাস, বিখ্যাত ব্যক্তি, পণ্য বা স্থান — আর একটি সমস্যা ও তার সম্ভাব্য সমাধান।
আপনার নামের অর্থ কী? কোনো বিখ্যাত ব্যক্তির নামের সাথে মিল আছে?
ছোট ও আত্মবিশ্বাসী উত্তর; মিল থাকলে সেই ব্যক্তি সম্পর্কে একটি তথ্য জানুন।
আপনার বিষয় (সাবজেক্ট) এই চাকরিতে কীভাবে কাজে লাগবে?
বিষয়ের দুটি দক্ষতা বেছে নিন (যেমন ডেটা বিশ্লেষণ, প্রতিবেদন লেখা) এবং পদের দায়িত্বের সাথে মিলিয়ে বলুন।
কেন এই চাকরি · Motivation
কেন এই চাকরি করতে চান?
প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিন, নিজের দক্ষতার সাথে মেলান। শুধু “সরকারি চাকরি নিরাপদ” বলবেন না।
অন্য কোথাও চাকরি পেলে কী করবেন?
সম্মানজনক উত্তর: এই পদ আপনার প্রথম পছন্দ কেন — দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখান।
পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
এই প্রতিষ্ঠানের ভেতরেই দক্ষতা ও দায়িত্ব বাড়ানোর বাস্তব পরিকল্পনা।
আপনার দুর্বলতা কী?
একটি সত্যিকারের কিন্তু কাজে বড় ক্ষতিকর নয় এমন দুর্বলতা এবং তা কাটাতে কী করছেন।
ব্যাংক · Bank
কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য কী?
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি, নোট ইস্যু ও নিয়ন্ত্রণ করে; বাণিজ্যিক ব্যাংক আমানত নেয় ও ঋণ দেয়।
মুদ্রাস্ফীতি কী? কীভাবে নিয়ন্ত্রণ করা হয়?
দামস্তরের টানা বৃদ্ধি; নীতি সুদহার, CRR, খোলাবাজার কার্যক্রম ইত্যাদি দিয়ে নিয়ন্ত্রণ।
KYC ও AML বলতে কী বোঝেন?
গ্রাহক যাচাই (Know Your Customer) এবং অর্থপাচার প্রতিরোধ (Anti-Money Laundering)।
CRR ও SLR কী?
Cash Reserve Ratio — কেন্দ্রীয় ব্যাংকে নগদ রাখার হার; Statutory Liquidity Ratio — তরল সম্পদ রাখার বাধ্যতামূলক হার।
প্রশাসন ও শিক্ষকতা · Admin & teaching
সরকারি অফিসে ই-নথি কী?
কাগজের বদলে অনলাইনে নথি তৈরি, অনুমোদন ও সংরক্ষণের ব্যবস্থা।
একজন ভালো শিক্ষকের তিনটি গুণ কী?
বিষয়জ্ঞান, শিক্ষার্থী বোঝার ক্ষমতা ও ধৈর্য — প্রতিটির একটি উদাহরণ দিন।
ক্লাসে দুর্বল শিক্ষার্থীকে কীভাবে সাহায্য করবেন?
ছোট লক্ষ্য, আলাদা অনুশীলন, অভিভাবকের সাথে যোগাযোগ ও নিয়মিত মূল্যায়ন।
চাপের মধ্যে একসাথে অনেক কাজ এলে কী করবেন?
অগ্রাধিকার ঠিক করা, সময়সীমা জানানো, প্রয়োজনে ঊর্ধ্বতনের সাথে আলোচনা — একটি বাস্তব উদাহরণ।
গবেষণা ও আইটি · Research & IT
Primary ও secondary data-র পার্থক্য কী?
নিজে সংগ্রহ করা তথ্য বনাম অন্যের সংগৃহীত তথ্য — উদাহরণসহ।
Sample size কীভাবে নির্ধারণ করবেন?
Confidence level, margin of error ও প্রত্যাশিত অনুপাত দিয়ে — Cochran সূত্র উল্লেখ করুন।
GIS কী এবং কোথায় ব্যবহার হয়?
স্থানভিত্তিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মানচিত্র — দুর্যোগ, স্বাস্থ্য, ভূমি, পরিকল্পনা।
Database-এ primary key কী?
প্রতিটি রেকর্ডকে আলাদা করে চেনার অনন্য কলাম।
আপনার করা একটি প্রকল্প সম্পর্কে বলুন।
সমস্যা → আপনার ভূমিকা → পদ্ধতি → ফলাফল (সংখ্যা দিয়ে) → কী শিখলেন।
Open circulars, your age on the circular date and photo/signature at the right size.